গৌর আমার কলির আচার-বিচার কী আইন আনিলে 

গৌর আমার কলির আচার-বিচার কী আইন আনিলে 

কী ভাবে বিয়োগী হইয়া বৈরাগী গৌর

কুলের আচার বিচার সব ত্যেজিলে ।।

 

হরি বলে গৌর রাইপ্রেমে আকুল হয়

নয়নের জলে বদন ভেসে যায়

দেখে উহার দশা সবাই জ্ঞান নৈরাশা

আপনি কেঁদে এ জগত কাঁদালে ।।

 

এ ভাব জীবের সম্ভব নয় দেখে লাগে ভয়

চন্ডালেরে প্রভু আলিঙ্গন দেয়

নাই জাতের বোল বলে হরিবোল

বেদ-পুরানাদি সব ছাড়িলে ।।

 

গৌর সিংহের হুংকার ছাড়ানে বারেবার

নদীয়াবাসী কাঁপে থরথর

প্রেমতত্ব রাগতত্ব জানালে সব অর্থ

লালন কয় ঘটলো না মোর কপালে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫