লালন সাঁই-এর গানের জীবনীঃ প্রথমা পর্ব
রাগ ও তাল সংগীতের অবয়ব। চর্যাপদের মতো; লালনের গানে পদের সূচনায় রাগের উল্লেখ নেই। কিন্তু তালবিভাগের পরিচয় পাই পর্বান্তিক অন্তমিলে, এক দাঁড়ির অর্ধচ্ছেদে, এবং দু- দাঁড়ির পূর্ণচ্ছেদে। কবিতা হিসাবে বিচার করলে পর্ব, এক দাঁড়ির অর্ধ্বচ্ছেদ এবং দু-দাঁড়ির পূর্ণচ্ছেদকে এখানে চিহ্নিত করা যায়। লালনপন্থী সাধক-গায়ক এবং পদকর্তাদের মতে, লালনের গানের ত্রিখণ্ড।