আমারে কি রাখবেন গুরু চরণদাসী

আমারে কি রাখবেন গুরু চরণদাসী

ইতরপনা কার্য আমার ঘটে অর্হনিশি  ।।

জঠর যন্ত্রণা পেয়ে

এসেছিলাম কড়ার দিয়ে

সে সকল গিয়েছি ভুলে

ভবেতে আসি  ।।

চিনলাম না সেই গুরু কি ধন

করলাম না তার সেবাসাধন

ঘুরতে বুঝি হল ও মন

জনম চুরাশি  ।।

গুরু রূপ যার বাঁধা হৃদয়

শমন বলে তার কিসের ভয়

লালন বলে মন তুই আমায়

করিলি রে দোষী  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫