আমি বলি তোরে মন গুরুর চরণ কর রে ভজন

আমি বলি তোরে মন গুরুর চরণ কর রে ভজন

গুরুর চরণ পরমরতন করে রে সাধন  ।।

 

মায়াতে মত্ত হলে

গুরুর চরণ না চিনিলে

সত্য পথ হারাইলে

খোয়ালে গুরুবস্তু ধন  ।।

 

ত্রিপিনের ত্রি-ধারে

মীনরূপে সাঁই বিরাজ করে

কেমন করে ধরবে তারে

মন রে অবুঝ মন  ।।

 

মহতের সঙ্গ ধর

কামের ঘরে কপাট মার

লালন ভনে সে রূপ দরশনে

পাবি রে পরশ রতন  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫