আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়

আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়

সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়  ।।

 

চাতকরূপ পাখি যেমন

করে সে প্রেম নিরূপণ

আছি তেমনি প্রায় কারে বা শুধাই

সে-চাঁদের উদ্দিশ কে কয়  ।।

 

একদিন সে-চাঁদ গৌরাঙ্গ

গোপীনাথতলায় গেল

হারায় সেথায় সোনার নদীয়ায়

সেই হতে অন্ধকার হয়  ।।

 

গৌরচাঁদ এই স্বচক্ষে

যে জনা একবার দেখে

দুঃখ দূরে যায় ভজনহীন তায়

লালন কি তা জানতে পায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫