অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তার কি আছে কভু গোষ্ঠখেলা

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তার কি আছে কভু গোষ্ঠখেলা

ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারি তার অংশকলা  ।।

 

সত্য সত্য শরণ বেদ-আগমে কয়

সচ্চিদানন্দ রূপে পূর্ণব্রহ্ম হয়

জন্মমৃত্যু যার নাই ভবের পর

সে তো নয় স্বয়ং প্রভু নন্দলালা  ।।

 

পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সেজন

শক্তিতে উদয় শক্তিতে সৃজন

মহাভাবের সর্বচিত্ত আকর্ষণ

বৃহদাগমে তারে বিষ্ণু বলা  ।।

 

গুরুকৃপা বলে কোন ভাগ্যবান

দেখেছে সে রূপ পেয়ে চক্ষুদান

সে রূপ হেরিয়ে সদা যে অজ্ঞান

লালন বলে সে তো প্রেমের ভোলা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫