অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে

অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে

প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে  ।।

 

মাসে মাসে চাঁদের উদয়

অমাবস্যা মাস অন্তে হয়

সূর্যের অমাবস্যা নির্ণয়

জানতে হবে নিহাজ করে  ।।

 

ষোলকলা হইলে শশী

তবে তো হয় পূর্ণমাসী

পনেরই পূর্ণিমা কিসি

পন্ডিতেরা কয় সংসারে  ।।

 

জানতে পারলে দেহচন্দর

স্বর্ণচাঁদের পায় সে খবর

সিরাজ সাঁই কয় লালন তোর

মূল হারালি কলির ঘোরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫