অসার ভেবে দিন গেল আমার

অসার ভেবে দিন গেল আমার

সার বস্তু ধন এবার হলাম রে হারা

হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে

দেখে শুনে লালস গেল না মারা  ।।

গুরু যারে সদয় হয় এই সংসারে

লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে

অঘাটায় আজ মরণ আমারে

জানলাম নারে গুরুর করণ কি ধারা  ।।

মহতে কয় পূর্বে থাকলে সুকৃতি

দেখতে শুনতে গুরুর পদে হয় রতি

সে পূণ্য আমার থাকতো যদি

তবে কি আর আমি হতাম পামরা  ।।

সময় ছাড়িয়ে জানিলাম এখন

গুরুর কৃপা বিনে বৃথা এ জীবন

বিনয় করে কয় অধীন লালন

আর কি আমি এবার পাবো কিনারা  ।।

আর আমার কেউ নাই গুরু তুমি বিনে অযতনে ডুবল ভরা তরাও গুরু নিজগুনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫