আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি

কাল শমন এলে বলবি কী  ।।

 

ভাবতে দিন আখেরি হল

ষোল আনা বাকি প’ল

কী আলসে ঘিরে নিল

দেখলি না খুলে আঁখি  ।।

 

নিষ্কামী নির্বিকার হলে

জীয়ন্তে মরে যোগ সাধিলে

তবে খাতায় উসুল মিলে

নইলে উপায় কী দেখি  ।।

 

শুদ্ধ মনে সকলি হয়

তাও তো জোটে না তোমায়

লালন বলে করবি হায় হায়

ছেড়ে গেলে প্রাণপাখি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫