আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা

আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা

কাজের বেলায় পরশোমণি আর সময়ে তারে চেন না  ।।

 

নবি আলি এই দুইজনে

কলমাদাতা কুল আরফিনে

বে-কলমায় সে অচিনজনে

পীরের পীর হয় জান না  ।।

 

যেদিন সাঁই নৈরাকারে 

ভেসেছিল একেশ্বরে

সেই অচিন মানুষ এসে তারে

দোসর হল তৎক্ষণা  ।।

 

কেউ তারে জেনেছে দড়

খোদার ছোট নবির বড়

লালন বলে নড়চড়

সেই নইলে কূল পাবা না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫