আপন মনের গুনে সকলি হয়

আপন মনের গুনে সকলি হয়

ও সে পিঁড়েয় বসে পেঁড়োর খবর পায়  ।।

নামটি রামদাস বলে

জাতে সে মুচির ছেলে

গঙ্গামায়ের এমনি লীলে

এলো চাম-কাটুয়ায়  ।।

জাতে সে জোলা কুবীর

উড়িষ্যায় তাহার জাহির

বারো জাত তাঁহার হাঁড়ির  ।।

না বুঝে ঘর ছেড়ে

জঙ্গলে বাঁধে কুঁড়ে

লালন বলে রিপু ছেড়ে 

যাবি কোথায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫