এবার কে তোর মালিক চিনলি না তারে

এবার কে তোর মালিক চিনলি না তারে

মন কি এমন জনম আর হবে রে  ।।

দেবের দুর্লভ এবার

মানুষ জনম তোমার

এমন জনমের আচার

করলি কিরে  ।।

নিঃশ্বাসের নাইরে বিশ্বাস

পলকে সব করবে নৈরাশ

মনে রবে মনেরি আশ

বলবি কারে  ।।

এখন শ্বাস আছে বজায়

যা কর তাই সিদ্ধি হয়

দরবেশ সিরাজ সাঁই কয়

লালনেরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫