এসব দেখি কানার হাটবাজার

এসব দেখি কানার হাটবাজার

বেদ-বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার  ।।

 

পন্ডিত কানা অহংকারে

মাতব্বর কানা চোগলখোরে

আন্দাজি এক খুঁটো গেড়ে

চেনে না সীমানা কার  ।।

 

এক কানা কয় আর এক কানারে

চল দেখি যায় ভবপারে

নিজে কানা পথ চেনে না 

পরকে ডাকে বারে বার  ।।

 

এক কানা উলামিলা

বোবাতে খায় রসগোল্লা

লালন তেমনি মদনা কানা

ঘুমের ঘোরে দেয় বাহার  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫