এসো দয়াল পার কর ভবের ঘাটে

এসো দয়াল পার কর ভবের ঘাটে

ভবনদীর তুফান দেখে ভয়ে প্রাণ কেঁদে ওঠে  ।।

পাপ ও পুণ্য যতই করি

ভরসা কেবল তোমারি

তুমি যার হও কান্ডারী

ভব ভয় তার যায় ছুটে  ।।

সাধনের বল যাদের ছিল

তারাই কূল কিনারা পেল

আমার দিন অকাজেই গেল

কি জানি হয় ললাটে  ।।

পুরাণে শুনেছি খবর

পতিত পাবন নামটি তোর

লালন বলে আমি পামর

তাইতে দোহাই দেই বটে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫