ও গো ব্রজলীলে একি লীলে

ও গো ব্রজলীলে একি লীলে

কৃষ্ণ গোপী কারে জানাইলে  ।।

 

যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ

আবার গুরু বলে ভজলে তার চরণ

একি ব্যবহার শুনে চমৎকার

জীবের বোঝা ভার ভূমণ্ডলে  ।।

 

লীলে দেখিয়ে কম্পিত ব্রজধাম

নারীর মান ঘুচাইতে যোগী হলেন শ্যাম

দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায়

নারীর পাদপদ্ম মাথায় নিলে  ।।

 

এই জগত চিন্তায় ছিলেন শ্রীহরি

হরির চিন্তায় হলেন গো নারী

অসম্ভব বচন ভেবে কয় লালন

রাধার দাসখতে সাঁই বিকাইলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫