ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন

ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন

কী সে চিনবে রে মানুষরতন  ।।

 

আপন খবর নাই আপনারে

বেড়াও পরের খবর করে

মন রে আপনারে চিনলে পরে

পরকে চেনা যায় তখন  ।।

 

ছিলি কোথা এলি কোথা

স্মরণ কিছু হলো না তা

কী বুঝে মুড়ালি মাথা

পথের নাহি অন্বেষণ  ।।

 

যার সাথে এই দেশে এলি

তারে আজ কোথায় হারালি

দরবেশ সিরাজ সাঁই কয় পেট শাখালি

তাই লয়ে পাগল লালন  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫