ও মন কর সাধনা মায়ায় ভুল না

ও মন কর সাধনা মায়ায় ভুল না

নইলে আর সাধন হবে না  ।।

 

সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে রয়

মেটেপাত্রে দিলে ও মন কেমন দেখায়

মনপাত্র হলে মেটে কী করবি কেঁদে কেটে

আগে কর সেই পাত্রের ঠিকানা  ।।

 

চেতনগুরুর সঙ্গে কর ভগ্নাংশ শিক্ষা

বীজগনিতে পূর্ণমান হবে তাতে পাবি রক্ষা

মনমতি ভাল হও দীক্ষা-শিক্ষা লও

মানসাংক কষতে যেন ভুল কর না  ।।

 

বাঙলা শিক্ষা কর মন আগে

ইংরেজিতে মন তোমার রাখ বিভাগে

বাঙলা না শিখেয়ে ইংরেজিতে মন দিয়ে

লালন বলে করছ পাসের ভাবনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫