কাজ কি আমার এ ছাড় কুলে

কাজ কি আমার এ ছাড় কুলে

আমার গৌর চাঁদকে যদি মেলে  ।।

মনচোরা পাশরা ও গৌর রায়

অকুলের কুল জগতময়

যে নবকুল আশায় সে কুল দোষায়

বিপদ ঘটিবে তার কপালে  ।।

কুলে কালি দিয়ে ভজিব সই

অন্তিম কালে বান্ধব যেই

ভব বন্ধুজন কি করিবে তখন

দীনবন্ধুর দয়া না হইলে  ।।

কুল গৌরবী লোক যারা

গুরু গৌরব কি জানে তারা

যে ভাবের যে লাভ জানা যাবে সব

লালন বলে আখের হিসাব কালে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫