কারে আগে শুধাই সে কথা

কারে আগে শুধাই সে কথা

কী সাধনে পাই গো তারে সে যে আমার জীবনদাতা  ।।

 

শুনতে পাই পাপী-ধার্মিক সবে

ইল্লিন-সিজ্জিন যাবে

উভয় সব কয়েদি রবে

তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা  ।।

 

ইল্লিন-সিজ্জিন দুঃখ-সুখের ঠাঁই

কোনখানে রেখেছেন গো সাঁই

হেথা কেন দুঃখ-সুখ পাই

কোথাকার ভোগ ভুগি কোথা  ।।

 

যদি যখনকার পাপ তখন ভুগি

শিশু কেন জয় সে রুগী

লালন বলে বোঝ দেখি

কখন হয় শিশুর গুনাখাতা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫