কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে দেখলে নয়ন যায়রে ভুলে

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে দেখলে নয়ন যায়রে ভুলে

ফণি মণি সৌদামিনী যিনি ও ই রূপ উজ্বলে ।।

 

অস্থি চর্ম মর্মজল

তাতে মহারসের কল; বেগে ঢেউ খেলে

তার এক বিন্দু অপার সিন্ধু

হয় রে ভূমণ্ডলে ।।

 

দেহের দল পদ্ম যার 

উপাসনা নাই রে তার; কথায় কি মেলে

তীর্থ ব্রত যার জন্যে 

এই দেহে তার সব লীলে ।।

 

রসিক যারা সচেতন 

রসরতি টেনে ভজন; রূপ উদয় হলে

লালন গোড়া নেংটি এড়া

মিছে বেড়ায় রূপ বলে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫