কী আইন আনিলেন নবি সকলের শেষে

কী আইন আনিলেন নবি সকলের শেষে

রেজাবন্দী সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে ।।

 

ঈসা মুসা দাউদ নবী

বেনামাজি নহে কভি

শেরেক বেদাত সকলি ছিল

নবী কি জানালো এসে ।।

 

জব্বুর তৌরাত ইঞ্জিল কিতাব

বাতিল হল কিসের অভাব

নবী-পয়গম্বর কি খাস

ভেবে আমি পাইনি দিশে ।।

 

ফুরকানের দরজা ভারি

কীসে হল বুঝতে নারি

লালন ফকির তাই না বুঝে

বিচারে গোল বাঁধিয়েছে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫