কী এক অচিন পাখি পুষলাম খাঁচায়

কী এক অচিন পাখি পুষলাম খাঁচায়

হল না জনম ভরে তার পরিচয় ।।

 

আঁখির কোণে পাখির বাসা

দেখতে না রে কি তামাশা

আমার এই আধলা দশা

কে আর ঘুঁচায় ।।

 

পাখি রাম-রহিম বুলি বলে

ধরে সে অনন্ত লীলে

বল তারে কে চিনিলে

বল গো নিশ্চয় ।।

 

যারে সাথে সাথে লয়ে ফিরি

তারে বা কই চিনতে পারি

লালন কয় অধর ধরি

কীরূপ ধ্বজায় ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫