কী ছার মানে মজে কৃষ্ণধনকে চেন না

কী ছার মানে মজে কৃষ্ণধনকে চেন না

থাক থাক ওগো প্যারী দু’দিন বাদে যাবে জানা ।।

 

কৃষ্ণরে কাঁদালে যত

তুমিও কান্দিবে তত

ধারণ চলন চিরদিন তো

প্রচলিত আছে কিনা ।।

 

এখন বল কোথায় হরি

এনে দাও গো সহচরি

তখন সে সাধিলাম প্যারী

তাকি মনে লাগে না ।।

 

বাড়াবড়ি হইলে ক্রমে

কুঘটেতে আটক নয়কর্মে

লালন কয় পাষান ঘামে

শুনে বিন্দের বন্দনা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫