কী বলিস গো তোরা আজ আমারে

কী বলিস গো তোরা আজ আমারে

চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী দংশিল যার হৃদ্মাঝারে ।।

 

গৌররূপের কালে যারে দংশায়

সে বিষ কি উঝাতে পায় 

বিষ ক্ষণেক নাই, ক্ষনেক পাওয়া যায়

ধন্বন্তরী উঝা যায় ফিরে ।।

 

ভুলব না ভুলব না বলি

কটাক্ষেতে অমনি ভুলি

জ্ঞানপাবন যায় সকলি

ব্রহ্মমন্ত্রে ঝাড়লে না সারে ।।

 

যদি মেলে রসিক সুজন

রসিকজনার জুড়ায় জীবন

বিনয় করে বলছে লালন

অরসিকের কথায় দুঃখ ধরে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫