কী রূপ সাধনের বলে অধর ধরা যায়

কী রূপ সাধনের বলে অধর ধরা যায়

নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয় ।।

 

পঞ্চতত্ব সাধন করে

পেত যদি সে চান্দেরে

তবে বৈরাগ্যরা কেনে, আঁচল গুধরি টানে

কুলের বাহির হয় তারা চরণ বাঞ্ছায় ।।

 

বৈষ্ণবের সাধন ভাল

তাই বলিয়ে ভক্তি ছিল

ব্রহ্মজ্ঞানী যারা সদাই ভাবে তারা

শাক্ত-বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয় ।।

 

শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য

দরবেশে করে ঐক্য

বস্তুজ্ঞান যার নাই নাম-ব্রহ্ম কি পায়

লালন বলে দরবেশ একি কয় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫