কী সাধনে পাই গো তারে

কী সাধনে পাই গো তারে

আমার মন অহর্নিশি চাই যারে ।।

 

পঞ্চ প্রকার মুক্তির বিধি

অষ্টাদশ প্রকারে সিদ্ধি 

তারে কয় হেতু ভক্তি 

এহার বাসনাই আলেক সাঁইজী মেরে ।।

 

যজ্ঞ ব্রত তব জপ যত

তাহাতে সাঁই হয় না রত

সাধুশাস্ত্রে সদা তো

মনে কোনটা জানি সত্য করে ।।

 

ঠিক পড়ে না প্রবর্তের ঘর

সে সাধন সিদ্ধি হয় কী প্রকার

সিরাজ সাঁই কয় লালন তোমার

নজর হয় না কিছুই কালের ঘোরে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫