কৃষ্ণ বলে শোন গোপীগণ

কৃষ্ণ বলে শোন গোপীগণ

বসন চুরি করে কি কারণ আমার সত্য কর না পালন ।।

 

এখন কেন কর ছলনা

রাঁধে তোমার বসন দেব না

তোমার মধ্যে আছে শ্রীমতী

শোন কি গতিতে হবে মিলন ।।

 

প্রেমে মত্ত হয়েছি তাতে

তুমি যারে পার মিলাইতে

শোন লো বৃন্দেদ্যুতি

যার বসন তাকে দেব খুশি হয়ে মন ।।

 

গোপীরা যখন উলঙ্গিনী হয়

তাই কি আর প্রাণে সয়

ময়ুর যেমন মেঘ দেখে খুশি হয়

তেমনি খুশি কৃষ্ণ হয় রচে লালন ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫