কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে 

কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে 

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার সন্ধান জানে ।।

 

পৃথিবী গোল আকার শুনি

আহর্নিশি ঘোরে আপনি

তাইতে হয় দিন-রজনী

জ্ঞানীগুনী তাই মানে ।।

 

একদিকেতে নিশি হলে

অন্যদিকে দিবা বলে

আকাশ তো দেখে সকলে

খোদা দেখে কয় জনে ।।

 

আপন ঘরে কে কথা কয়

না জেনে আসমানে তাকায়

লালন বলে কে বা কোথায়

বুঝিবে দিব্যজ্ঞানে ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫