কে গো জানবে তারে সামান্যেরে

কে গো জানবে তারে সামান্যেরে

আজব মীন রূপে সাঁই খেলছে নীরে ।।

 

জগৎজোড়া মীন অবতার

কারণ্য বারির মাঝার

বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল

অনায়াসে সে মীন ধরতে পারে ।।

 

আজব লীলা মানুষ গঙ্গায়

আলোর উপর জলময়

যেদিন শুকাবে জল, হবে সব বিফল

মীন পালাবে শূন্যভরে ।।

 

মানুষ গঙ্গা গভীর অথৈ থৈ

তথায় দিলে থায় রসিক ভাই

সিরাজ সাঁইর বচন, কহিছে লালন

চুবনি খেলাম নেমে সেই কিনারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫