গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমেলে

গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমেলে

চিনলি নে মন কোথা সে ধন ভাজলি বেগুন পরের তেলে  ।।

 

করলি বহুত পড়াশোনা

কাজে কামে ঝলসে কানা

কথায় তো চিড়ে ভেজে না

জল কিম্বা দুধ না দিলে  ।।

 

আর কি হবে এমন জনম

লুটবি মজা মনের মতন

বাবার হোটেল ভাঙবে যখন

খাবি তখন কারবা শালে  ।।

 

হায় কি মজা তিলে খাজা

দেখলিনা মন কেমন মজা

লালন কয় বেজাতের রাজা

হয়ে রলাম একই কালে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫