গুরু পদে মতি আমার কই হলো

গুরু পদে মতি আমার কই হলো

আজ হবে কাল হবে বলে কথায় কথায় দিন গেল  ।।

ইন্দ্রিয়দি সব বিবাদী 

সতত বাধায় কলহ

তারা কেউ শোনে না কারো কথা

উপায় কি করি বল  ।।

যে রূপ দেখি তাইতে আঁখি

হয়ে যায়রে বে-ভুলো

দীপের আলো দেখে যেমন

পতঙ্গ পুড়ে মরল  ।।

কি করিতে এসে ভবে

কি কার্য করি বল

লালন বলে যজ্ঞের ঘৃত

সকলি কুত্তায় খেল  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫