গোঁসাইয়ের ভাব যেহি ধারা

গোঁসাইয়ের ভাব যেহি ধারা

আছে সাধুশাস্ত্রে যার প্রমাণ ধারা

শুনলে জীবের কর্ম সারা ।।

 

যেজন মরার সঙ্গে মরে

ভাবের সাগরে

ডূবতে যদি পারে সুরসিক তারা ।।

 

দুগ্ধে বারিতে মিশাল সদা

মন্থন দন্ডে করে আলাদা আলাদা

তেমনি ভাবের ভাবে সুধানিধি পাবে

মুখের কথায় হয় না সে ভাব ধরা ।।

 

অগ্নি যেমন ঢাকা ভষ্মের ভেতরে

সুধা তেমনি আছে গরলের ভেতরে

কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে

মন্থনের ভাব জানে না তারা ।।

 

যে স্তনের দুগ্ধ খায় শিশু ছেলে

জোঁকের মুখে সেথা রক্ত এসে মেলে

অধিন লালন বলে বিচার করিলে 

কুরসে সুরস মেলে সেই ধারা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫