গোয়াল ভরা পুষণে ছেলে বাবা বলে ডাকে না

গোয়াল ভরা পুষণে ছেলে বাবা বলে ডাকে না

মনের দুঃখ মন জানে সে অন্যে তা জানে না ।।

 

মন আর তুমি মানুষ দুইজন 

এই দুজনাতেই প্রেমালাপন

কখন সুধার বরিষণ

কখন গরল খেয়ে যন্ত্রণা ।।

 

মন আর তুমি একজন হলে 

অনায়াসে অমূল্য ধন মেলে

একজনাতে আর একজন এলে

হয় মুর্শিদরূপ প্রকাশনা ।।

 

পাবার আশে অমূল্য ধন

জীবন যৌবন সব সমর্পন

আশাসিন্ধুর কুলে লালন

আপন কিছু রাখল না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫