জানবো এই পাপী হতে

জানবো এই পাপী হতে

যদি এসেছ হে গৌর জীবকে তারিতে  ।।

নদীয়া নগরে ছিল যত জন

সবারে বিলালে প্রেম রত্ন ধন

আমি নরাধম না জানি মরম

চাইলে না হে গৌর আমা পানেতে  ।।

তোমারি সুপ্রেমের হাওয়ায়

কাষ্ঠের পুতুল নলিন হয়

আমি দীনহীন ভজন বিহীন

অপার হয়ে বসে আছি কূপেতে  ।।

মলয় পর্বতের উপর 

যত বৃক্ষ সকলি হয় সার

কেবল যায় জানা বাঁশে সার হয় না

লালন প’ল তেমনি প্রেম শূন্য চিতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫