তুমি তো গুরু স্বরূপের অধীন

তুমি তো গুরু স্বরূপের অধীন

আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে

অধে এনে করলে আমায় হীন  ।।

তুমি মাতা তুমি পিতা

তুমি হও জ্ঞানদাতা

তুমি চক্ষু দান দিয়ে

দেখাও শুভদিন  ।।

আমি গুরুর করব ভজন

বাদী হল রিপু ছয়জন

ও সে দশে- ছয়ে ষোলআনা

হলো না মোর সেইদিন  ।।

ভক্তি নইলে কি মন

গুরুর চরণ হয় শরণ

ভেবে কয় অধীন লালন 

কেমনে শুধিব গুরুঋণ  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫