তোমার মত দয়াল বন্ধু আর পাব না

তোমার মত দয়াল বন্ধু আর পাব না

দেখা দিয়ে ওহে রসুল ছেড়ে যেও না  ।।

তুমি তো খোদার দোস্ত

অপারের কান্ডারী সত্য

তোমা বিনে পারের লক্ষ্য

আর তো দেখি না  ।।

আসমানী এক আইন দিয়ে

আমাদের সব আনলেন রাহে

এখন মোদের ফাঁকি দিয়ে

ছেড়ে যেও না  ।।

আমরা সব মদিনাবাসী

ছিলাম যেমন বনবাসী

তোমা হতে জ্ঞান পেয়েছি

আছি স্বান্তনা  ।।

তুমি বিনে এরূপ শাসন

কে করবে আর দ্বীনের কারণ

 লালন বলে আর তো এমন

বাতি জ্বলবে না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫