দিন থাকতে মুরশিদ রতন চিনে নেনা

দিন থাকতে মুরশিদ রতন চিনে নেনা

এমন সাধের জনম বয়ে গেলে আর হবে না  ।।

মুরশিদ আমার বিষয়াদি

মুরশিদ আমার গুন নিধি

পারে যেতে ভব নদী

ভরসা ওই চরণখানা  ।।

কোরানে ছাফ শুনিতে পাই

অলিয়েম মুরশিদ সাঁই

ভেবে বুঝে দেখ মনরায়

মুরশিদ কেমন জনা  ।।

মুরশিদ বস্তু চিনলে পরে

চিনা যাবে অচেনারে

লালন বলে মরি ঘুরে

হয়ে যেমন জন্ম কানা  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫