দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে

দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে

আয়গো যাই নবীর দ্বীনে  ।।

তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে

যথাযোগ্য লায়েক জেনে

রোজা আর নামাজ ব্যক্ত এহি কাজ

গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে  ।।

অমূল্য দোকান খুলেছেন নবী

যে ধন চাইবি সেই ধন পাবি

বিনা কড়ির ধন সেধে দেয় এখন

না লইলে আখেরে পস্তাবি মনে  ।।

নবীর সঙ্গে ইয়ার ছিল চারজন

চারকে দিলেন নবী একমত যাজন

নবী বিনে পথে গোল হল মতে

ফকির লালন বলে যেন গোলে পড়িস নে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫