বিনা পাকালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি

বিনা পাকালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি

ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি  ।।

 

জানা যাবে এসব নাচন

কাঁচিতে কাটবে না যখন

কারে করবি দুষি

বোঁচা অস্ত্র টেনে কেবল মরছো মিছামিছি  ।।

 

পাগলের গো-বধ আনন্দ

মন তোমার আজ সেহি ছন্দ

দেখে ধন্দ আছি

নিজ মরণ পাগলে বোঝে তাও তোমার নাই বুঝি  ।।

 

জানা গেল এসব নীলে

আপন ফাঁকে আপনি প’লে

তাও তো মহাখুশি

লালন বলে সঙ্গ গুনে জ্ঞান হইল নৈরাশী  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫