মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

তাইতে রইলাম আমি জন্ম অন্ধ  ।।

 

ভব রঙ্গে থাকি মজে

ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে

গুরুর দয়া হবে কিসে

দেখে ভক্তিহীন পশুর ছন্দ  ।। 

 

ত্যজিয়ে রে সুধা রতন

গরল খেয়ে ঘটায় মরণ

মানিনে সাধু গুরুর বচন

মূল হারাইয়ে শেষ হইরে ধন্দ  ।।

 

বালক বৃদ্ধ সকলে কয়

সাধু চিত্ত আনন্দময়

লালন বলে আমার সদায়

যায় না মনের নিরানন্দ  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫