মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে

জানে না কান্‌চির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে  ।।

 

ঠিক পড়ে না কুড়ো কাঠা

মূলে ধরে সতের গন্ডা

অকারণ খাটিয়ে মনটা

পাগলামি প্রকাশ করতেছে  ।।

 

যে জমির নাই আড়া-দিঘলতা

কীরূপ কালি করে সেথা

শুনি চৌদ্দ পোয়ার কথা

কুড়ো কাঠা কই আন্দাজে  ।।

 

কৃষ্ণদাস পণ্ডিত ভাল

কৃষ্ণলীলার সীমা দিল

তার পণ্ডিতি চূর্ণ হল

টুনটুনি এক পাখির কাছে  ।।

 

বামন হয়ে চাঁদ ধরতে যায়

অমনি আমার মন মনুরায়

লালন বলে কবে কোথায়

এমন পাগল কে দেখেছে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫