মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে

মুরশিদ বিনে কি ধন আর আছে রে মন এ জগতে

যেনামে শরণে হারে তাপিত অঙ্গ শীতল করে

ভববন্ধন ছুটে যায় রে জপ ঐ নাম দিবারাতে  ।।

মুরশিদের চরণের সুধা পান করিলে যাবে ক্ষুধা

কোরনারে দিলে দ্বিধা যেহি মুরশিদ সেহি খোদা

ভজ অলি আল-মুরশিদা আয়াত লেখা কোরানেতে  ।।

আপনি খোদা আপনি নবী আপনি সেই আদম শফি

অনন্তরূপ করে ধারণ কে বুঝে তার নিরাকরণ

নিরাকার হাকিম নিরঞ্জন মুরশিদ রূপ ভজন পথে  ।।

কুল্লে শাইয়িন মহিত আরো আলা কুল্লে শাইয়িন কাদির পড়ো

কালাম নেহাজ করো তবে সব জানিতে পার 

কেনে লালন ফাঁকে ফেরো ফকিরি নাম পাড়াও মিথ্যে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫