মূল হারালাম লাভ করতে এসে

মূল হারালাম লাভ করতে এসে       দিয়ে ভাঙ্গা নায় বোঝায় ঠেসে  ।।

জন্মভাংগা ডিঙ্গে আমার       বল ফুরালো জল ছেঁচে  ।।

গলুই ভাঙ্গা জলুই খসা

বরাবরি এমনি দশা

গাবকালিতে যায় না কসা

কী করি তারা নাই দিশে  ।।

কত ছুতোর ডেকে আনি

সারতে এই ভাঙ্গা তরণি

এক জাগায় খোঁচ গড়তে অমনি

আর এক যায়গায় যায় ফেঁসে  ।।

যে ছুতারের নৌকা গঠন

তারে যদি পেতাম এখন

লালন বলে মনের মতন

সারতাম নৌকা তার কাছে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫