রাখিলেন সাঁই কুপজল করে 

রাখিলেন সাঁই কুপজল করে 

আন্ধেলা পুকুরে  ।।

কবে হবে সজল বরষা

রেখেছি মন সেই ভরসা

আমার এই ভগ্নদশা ঘুচবে কতদিন পরে

এবার যদি না পাই চরণ আবার কি পড়ি ফেরে  ।।

নদীর জল কূপজল হয়

বিল বাওড়ে পড়িয়ে রয়

সাধ্য কি সে গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে

জীবের তেমনি ভজন বৃথা তোমার দয়া নাই যারে  ।।

যন্তরে পড়িয়ে অন্তর 

রয় যদি লক্ষ বৎসর

যন্ত্রী বিহনে যন্তর কভু না বাজতে পারে

গুরু তুমি যন্ত্রী আমি যন্ত্র সুবোল বলাও মোরে  ।।

শাস্ত্রে শুনেছি খাঁটি

পতিতপাবন নামটি

পতিত না তরাও যদি কে ডাকবি আর নাম ধরে

অধীন লালন বলে তরাও গো সাঁই এ ভব কারাগারে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫