শহরে ষোলজনা বোম্বেটে

শহরে ষোলজনা বোম্বেটে

করিয়ে পাগল পারা নিল তারা সব লুটে  ।।

 

রাজ্যেশ্বর রাজা যিনি

চোরের শিরোমণি

নালিশ করিব আমি

কোন সময় কার নিকটে  ।।

 

ছয়জন ধনী ছিল

তারা সব ফতুর হল

কারবারে ভঙ্গ দিল

কখন যেন যায় উঠে  ।।

 

ছিল ঘর মাল পোরা

খালি ঘর জমা করা

লালন কয় খাজনারই দায়

কখন যেন যায় লাটে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫