সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’লো

সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’লো

ওরে বিধি হায়রে বিধি তোর মনে কি ইহাই ছিল  ।।

 

নবঘন বিনে বারি

খায় না চাতক অন্য বারি

চাতকের প্রতিজ্ঞা ভারি

যায় যাবে প্রাণ সেও ভাল  ।।

 

চাতক থাকে মেঘের আশে

মেঘ বরিষে অন্য দেশে

বল চাতক বাঁচে কিসে

ওষ্ঠাগত প্রাণ আকুল  ।।

 

লালন ফকির বলছে রে মন

হলো না মোর ভজন সাধন

ভুলে সিরাজ সাঁইজির চরণ

মানব জনম বৃথা গেল  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫