সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি

সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি

দয়াল হরি এসে হৃদে বসে করে আমার মন চুরি  ।।

দেখলাম যারে ঘুমের ঘোরে

চেতন হয়ে পাইনে তারে

কোন শহরে লুকাইলে

নব রসের রস বিহারী  ।।

কিবা গৌর রূপ লম্পটে

ধৈর্য্য ডুরি দেয় গো কেটে

আমার লজ্জা শরম যায় গো ছুটে

ঐ রূপ যখন মনে করি  ।।

চাতক রইল মেঘের আশে

ফাঁকি দিয়ে আর না আসে

লালন বলে তাই আমাকে

করলেন গৌর বরাবরই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫