ও যার আপন খবর আপনার হয় না

ও যার আপন খবর আপনার হয় না

আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা  ।।

 

নিকট থেকে দূরে দেখায়

যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ্‌ না

ঢাকা-দিল্লি হাতড়ে ফিরি

কোলের ঘোর তো যায় না  ।।

 

আত্মরূপে কর্তা হরি

নিষ্ঠা হলে মিলবে তারি ঠিকানা

বেদ-বেদান্ত পড়বি যত

বাধবে তত লখ্‌না  ।।

 

আমি আমি যে বল মন

যে জানে তার চরণ স্মরণ নে না

লালন বলে মনের ঘোরে

হলাম চোখ থাকিতে কানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫