অপারের কান্ডারী নবিজী আমার

অপারের কান্ডারী নবিজী আমার ভজন সাধন বৃথা নবি না চিনে

নবি আউল-আখের বাতেন-জাহের কখন কোন রূপ ধারণ করেন কোনখানে  ।।

 

আল্লা নবি দুটি অবতার

গাছ বীজ দেখি যে প্রকার

সুবুদ্ধিতে কর তার বিচার

এবার গাছ বড় কি ফলটি বড় নাও জেনে  ।।

 

আসমান জমিন জলধি পবন

যে নবির নূরে হয় সৃজন

বলো কিসে ছিল সে নবির আসন

নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে  ।।

 

আপ্ততত্বে ফাজেল যে জনা

সেই জানে সাঁইজির নিগূঢ় কারখানা

রসুল রূপে প্রকাশ রাব্বানা

লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫