কে তোমারে এ বেশ –ভূষণ পরাইল বল শুনি

কে তোমারে এ বেশ –ভূষণ পরাইল বল শুনি

জিন্দা দেহে মুরদার বসন খিরকা তাজ আর ডোর-কোপিনী ।।

 

জ্যান্তে মরার পোষাক পরা

আপন ছুরাত আপনি সারা

ভব-রোগকে ধ্বংস করা

দেখে অসম্ভব করণী ।।

 

মরণের আগে যে মরে

শোমনে ছোঁবে না তারে

শুনেছি সাধুর দ্বারে

তাই বুঝি করেছ ধনী ।।

 

সেজেছ সাজ ভালই তর

মরে যদি বা৬চতে পার

লালন বলে যদি ফের

দুকূল হবে অপমানি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫